মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

রিচি ও তেঘরিয়ায় ভাতা-সহায়তা বিতরণে এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০২০
  • ৪৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ও তেঘরিয়া ইউনিয়নে সরকারি সহায়তার চাল এবং বিভিন্ন ধরণের ভাতা বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। এ সময় করোনা ভাইরাস মোকাবিলায় অব্যাহত সচেতনতামূলক কর্মসূচিও পরিচালনা করেন তিনি।
সোমবার সকাল ১১টার দিকে তেঘরিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে ৯৩৩ জনের মাঝে বয়স্ক, স্বামী নিগৃহীতা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি রিচি ইউনিয়নে উদ্বোধন করেন দুই শতাধিক উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের।
এ সময় রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনু মিয়াসহ সরকারি কর্মকর্তারা উপ¯ি’ত ছিলেন।
প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাস পরি¯ি’তি শুরুর পর থেকেই নিজের নির্বাচনী এলাকার গ্রাম-শহরে ছুটে বেড়াচ্ছেন মানুষকে সচেতন করতে। হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ পৌরসভার বিশেষ ওএমএস কার্ডধারী ৬ সহশ্রাধিক লোককে দিয়েছেন বিনামূল্যে চাল। তার এই সচেতনতামূলক কর্মসূচির প্রসংশা করছেন নানা শ্রেণী-পেশার লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com