বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন উপসহকারী কৃষি কর্মকর্তা হারুন-অর-রশিদ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৬৭১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ সড়ক দূর্ঘটনায় মাধবপুরে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ নিহত ও অপর কর্মকর্তা ফিরোজ খান আহত হয়েছে।
সোমবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের নয়াপাড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
উপজেলা কৃষি অফিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে মোটর সাইকেলযোগে মাধবপুর কৃষি অফিস থেকে কৃষি সংক্রান্ত কার্যক্রমের জন্য দায়িত্বপ্রাপ্ত এলাকা নোয়াপাড়া ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে মহাসড়কে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় আহত হয়।
স্থানীয় জনগন আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার হারুনুর রশিদকে মৃত ঘোষনা করে। সঙ্গীয় উপ-সহকারী কর্মকর্তা ফিরোজ খান আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com