বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পরিবহন শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ৯ মে, ২০২০
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ৩শ’ ম্যাক্সি, ইমা ও মাইক্রোবাস চালককে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল জেলা শহরের হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মাঠে হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের অ্যাডভোকেট মোঃ আবু জাহির এই সহায়তা বিতরণ করেন। এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সরকারি সহায়তা হিসেবে কর্মহীন হয়ে যাওয়া ছোট যানবাহন (ইমা, ম্যাক্সি ও মাইক্রোবাস) চালকদের হাতে চাল এবং আলু তুলে দেয়ার সময় করোনা সংক্রমন মোকাবিলায় সকলকে সতর্ক থাকার আহবান জানানো হয়। এছাড়াও যে যার জায়গা থেকে সকলকে সতর্ক থাকতে উদ্বুদ্ধকরণের জন্য অনুরোধ জানান নেতৃবৃন্দ।
সহায়তা বিতরণকালে এমপি আবু জাহির বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশজুড়ে কর্মহীনদের সহায়তা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ধারাবাহিকতায় হবিগঞ্জেও এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা। ভাইরাসটির সংক্রমন রোধে সবাই সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক থাকতে উদ্বুদ্ধ করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com