বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ সদরের সকল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম গ্রহণ করা শিশুকে আগামী ৪ বছর উপহার প্রদান করবেন মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৭৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ছুটে চলেছেন মানুষের পাশে। জনতার কল্যাণই যেন তার সুখ-শান্তি।
গতকাল সকালে নিজ অর্থায়ণে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমপ্লেক্সের মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন মোতাচ্ছিরুল ইসলাম। এ সময় তিনি আগামী ৪ বছর হবিগঞ্জ সদর উপজেলার প্রত্যেক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স-এ জন্ম গ্রহণ করা প্রত্যেক শিশুকে বিশেষ উপহার প্রদানের ঘোষণা করেন। দুপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রী অত্র ইউনিয়নে গৃহবন্দি ও কর্মহীন মানুষের মাঝে উপহার হিসাবে পৌছে দেন।
বিকালে একই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গৃহবন্দী, কর্মহীন মানুষের মাঝে মোতাচ্ছিরুর ইসলামের ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী পৌছে দেন। এক পর্যায়ে খাদ্য সামগ্রী শেষ হয়ে যাওয়ায় তিনি উপস্থিত কিছু সংখ্যক মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরু ও ইউনিয়ন সদস্যগণসহ অত্র এলাকার মুরুব্বিয়ানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com