বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে চা বাগানের চিকিৎসক করোনা আক্রান্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৬৬১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সুরমা চাবাগানের চিকিৎসা শওকত আলী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ঢাকা সিএমএস হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ১মে ওই চিকিৎসকের শারিরিক সমস্যা দেখা দিলে তিনি সেচ্ছায় সিএম এস হাসপাতালে যান। সেখানে তার নমুনা সংগ্রহ করা হলে করোনা পজেটিভ আসে। বুধবার বিকালে চিকিৎসের সংস্পর্শে থাকা ১২জন ষ্টাফসহ ১৯ পরিবার কে হোম কোয়ারন্টাইন থাকার পরামর্শ দেয়া হয়েছে। তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তাফা জানান, উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে বাগানে গিয়ে চিকিৎসকের পরিবার ও ষ্টাফসহ ১৯টি পরিবার কে কোরেন্টাইন মেনে চলতে বলা হয়েছে। চা বাগানের ব্যবস্থাপক আবুল কাশেম জানান, সুরমা চা বাগান পরিচালিত হাসপাতালের চিকিৎসক শওকত আলীর বাইপাস সার্জারী করা। তিনি সেনাবাহিনীর একজন অবসর প্রাপ্ত চিকিৎস, গত ১মে জ্বরসহ অসুস্থতা বোধ করলে সেচ্ছায় সিএমএইচ এ যান চিকিৎসার জন্য। নমুনা সংগ্রহ করে করোনার পরিক্ষা করালে পজেটিভ ধরা পড়ে। মাধবপুর স্বাস্থ্য কর্মকর্তা এইচ এম ইশতিয়াক মামুন বলেন, স্থানীয় স্বাস্থ্য বিভাগের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হয়নি। যে কারণে আমাদের কাছে কোন রিপোর্ট নেই। তিনি সেচ্ছায় পরিক্ষা করিয়েছেন। চা বাগানের লোকদের কাছ থেকে শুনেছি তার করোনা পজেটিভ। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, বাগান কর্তৃপক্ষের কাছ থেকে অবগত হয়ে চা বাগানে করোনা সংক্রমন রোধে সতর্কতার জন্য চিকিৎসকের সংস্পর্শে আসা ষ্টাফসহ ১৯টি পরিবার কে কোয়ারেন্টাইন মেনে চলতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com