মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে আরো ১৩জন করোনা আক্রান্ত ॥ জেলায় আক্রান্ত ৮৯ জন

  • আপডেট টাইম বুধবার, ৬ মে, ২০২০
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৫ পুলিশ, ৩ স্বাস্থ্যকর্মী সহ নতুন করে আরো ১৩জন করোনায় আক্রান্ত হয়েছে। মঙ্গরবার দুপুরে ঢাকা আইইডিসিআর থেকে এ রিপোর্ট হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগে প্রেরণ করা হয়েছে।
আক্রন্তাদের মধ্যে চুনারুঘাটের ৮ জন (ওসিসহ ৫ পুলিশ, ১ স্বাস্থ্যকর্মী), নবীগঞ্জ ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৩জন, বাহুবল ১ জন স্বাস্থ্যকর্মী, লাখাই ১ জন। এনিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ৮৯ জন। দিকে জেলায় প্রথম করোনায় আক্রান্ত নারায়নগঞ্জের মাইক্রো চালক সুস্থ্য হয়েছেন। গতকাল মঙ্গলবারর তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
সূত্রে জানা যায়, চুনারুঘাট থানার ওসি, কর্মকর্তাসহ পুলিশের নমুনা প্রেরন করা হয় গত ২৩ এপ্রিল। দীর্ঘ ১৩দিন পর গতকাল তাদের রিপোর্ট প্রদান করা হয়। তাদের করোনার কোন উপসর্গ না থাকায় দীর্ঘ ১৩দিন ধরে আক্রান্তরা দায়িত্ব পালন করে গেছেন। সচেতন মহলের প্রশ্ন এ ১৩ দিনে ওই আক্রান্তের মাধ্যমে তাদের পরিবারসহ আর কতজন আক্রান্ত হয়েছে সে হিসাব কোথায় পাওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com