রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে প্রথম করোনা আক্রান্ত মাইক্রো চালক সুস্থ হয়েছেন

  • আপডেট টাইম বুধবার, ৬ মে, ২০২০
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রথম আক্রান্ত হওয়া করোনা রোগী মাইক্রো চালক সুস্থ্য হয়েছেন। মঙ্গলবার দুপুরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে বিদায় দেয়া হয়েছে। তিনি নারায়গঞ্জের বাসিন্দা সিদ্দিকুর রহমান। জেলায় তিনিই প্রথম করোনা রোগী সুস্থ হয়েছেন। এ সময় তাকে প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা, ফুল ও খাবার দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। আর হাসপাতালের পক্ষ থেকে ছাড়পত্র দেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীমা আক্তার।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আশরাফ উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল ও মেডিকেল অফিসার ডা. দেবাশিষ দাশ।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল নারায়নগঞ্জ থেকে একটি হাইয়েস মাইক্রো যোগে চালক সিদ্দিকুর রহমান ১৬ জন শ্রমিক নিয়ে হবিগঞ্জ আসে। হবিগঞ্জ শহরে প্রবেশের পর পুলিশ মাইক্রোটি আটক করে। পরে চালকসহ যাত্রীদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। তাদের নমুনা সংগ্রহ করে প্রেরণ করা হয় ঢাকা। ৯ এপ্রিল সিদ্দিকুর রহমানের রিপোর্ট আসে পজেটিভ। এর পর থেকে তাকে আইসোলেশনের রাখা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com