বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া বাঁশের সাঁকো তৈরী, চাঁদা আদায়ের আভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৫২৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ পাহাড়ি ঢলে হবিগঞ্জের মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নে নোয়াহাটি মনতলা রোডের সিমনাছড়া এলাকায় একটি বিকল্প সড়ক ভেঙ্গে গেছে গত তিন দিন আগে। এতে করে মাধবপুর উপজেলার দক্ষিণ অঞ্চলের যোগাযোগের নোয়াহাটি মনতলা সড়কটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এদিকে স্থানীয় এক ব্যক্তি ওই ভাঙ্গনে একটি বাঁশের সাঁকো তৈরী করে। ওই সাকো দিয়ে যাতায়াতকারী লোকজনের নিকট থেকে ১০ টাকা করে আদায় করার অভিযোগ উঠেছে।
গত শুক্রবার ও শনিবার এর বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে সড়কটি ভেঙ্গে যায়। এর আগে মনতলা রোডের সিমনাছড়ার উপর নতুন ব্রিজ নির্মাণ কাজের জন্য পুরনো ব্রিজটি ভেঙ্গে ফেলা হয়। এরপর যানবাহন ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে পুরনো ব্রিজের পাশ দিয়ে বিকল্প একটি রাস্তা নির্মাণ করা হয়েছিল। কিন্তু বিকল্প সড়কে পানি নিষ্কাশনের জন্য দুটি পাইপ দেওয়া হলেও অতিরিক্ত পানি স্রোতে সড়কটি সম্পূর্ণ ভেঙ্গে যায়।
এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী মো. জুলফিকার হক চৌধুরী বলেছেন, পানিে স্রোত কমে গেলেই বিকল্প সড়কটি নির্মাণ করা হবে।
উল্লেখ্য, এই সড়ক দিয়ে প্রতিদিন ধর্মঘর, চৌমুহনী, বহরা ও শাহজাহানপুর ইউনিয়নের শতশত যানবাহন ও হাজার হাজার মানুষ যাতায়াত করে। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এসব মানুষ পড়েছে চরম দুর্ভোগে। এই ভোগান্তির জন্য এলাকাবাসী সিমনাছড়া ব্রিজের নির্মাণ কাজের ঠিকাদার প্রতিষ্ঠানকে দায়ি করছেন।
ঠিকাদার আবুল কাসেম জানান, পানি কমে গেলে বিকল্প সড়কটি মেরামত করা হবে। তবে ইঞ্জিনিয়ারের অসহযোগিতার কারণে ব্রিজের কাজ দ্রুত শেষ করা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com