বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হাতে ১ লাখের বেশি কিট আছে, আরো প্রক্রিয়াধীন, বেসরকারি আরো তিন হাসপাতালকে টেস্টের অনুমতি

  • আপডেট টাইম রবিবার, ৩ মে, ২০২০
  • ৫৬৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসণ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, কিট প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে। আমদানির প্রক্রিয়া চলামান আছে। কোনো দেশ থেকেই অনেক বেশি কিট আনা যায় না। ২০ হাজার থেকে ৪০ হাজার কিট আমদানি করা যায়। এর বেশি কেউ বিক্রি করতে চায় না। তবে আমাদের আরো কিট সংগ্রহের প্রক্রিয়া চলমান।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসণ বলেন, নমুনা সংগ্রহের কিট ও পিসিআর টেস্ট কিট এক নয়। নমুনা সংগ্রহের কিট লোকাল প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করি। এই সোয়াপ স্টিক কিটগুলো লোকাল প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ করতে ক্রয়াদেশ দেয়া হয়েছে।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ইতমধ্যে বেশ কয়েকটি হাসপাতাল আবেদন করেছেন করোনা টেস্ট করার অনুমতি চেয়ে। এই বিষয়ে একটি কমিটি হাসপাতালগুলোর পিসিআর ল্যাব ঘুরে দেখবে। এরপর তাদের অনুমোদন দিবেন। এই তালিকায় রয়েছে রাজাধানীর ল্যাবএইড হাসপাতাল, ইবনে সিনা তাহেরুন্নেসা হাসপাতাল ও কেফায়েতুল্লা হাসপাতালগুলোকে অনুমোদন দেওয়া হবে।
অধ্যাপক ডা. নাসিমা বলেন, পূর্বে যে শর্ত দেওয়া আছে সেগুলো যদি বেসরকারি হাসপাতাল পূরণ করতে পারে তবে সব বেসরকারি হাসপাতালকে অনুমতি দেওয়া হবে। তাদের পিসিআর ল্যাব যদি সঠিক থাকে তবে অবশ্যই শর্ত সাপেক্ষে অনুমোদন পাবে। যে চারটি হাসপাতাল আবেদন করেছেন তাদের অনুমতি দুই একদিনের মধ্যে দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com