বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন

  • আপডেট টাইম শনিবার, ২ মে, ২০২০
  • ৫৯০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন। বৃহস্পতিবার ওষুধ প্রশাসন থেকে চিঠি দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে জানানো হয়েছে বলে জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অথবা আইসিডিডিআরবির যে কোন একটিতে পরীক্ষা করার কথা বলেছেন, ওষুধ প্রশাসন অধিদপ্তর।
‘জি র‌্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষার বিষয়ে বিএসএমএমইউর উপাচার্যকেও চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে বলেও জানান ডা. জাফরুল্লাহ।
তিনি আরো বলেন, পরীক্ষার অংশ হিসেবে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) ৫০ হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হয়। গণস্বাস্থ্য কেন্দ্র ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে। বিএমআরসির একটি বড় কমিটি আছে। কমিটির সদস্যরা বৈঠক করে এই আবেদন বিষয়ে সিদ্ধান্ত দিবেন।
ডা. জাফরুল্লাহ বলেন, মৌখিকভাবে বিএমআরসি সঙ্গে কথা হয়েছে। তারা আজকে অনলাইনে বৈঠক করতে চেয়েছিলেন। কিন্তু, যেহেতু অনেক বড় কমিটি তাই সবাইকে অনলাইনে এক করতে পারেনি। গণস্বাস্থ্য কেন্দ্রকে তারা জানিয়েছে আগামী ২/১ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে, যোগ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com