শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরের আবাবিল সোসাইটি ত্রাণ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২ মে, ২০২০
  • ৫৫২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ করোনা ভাইরাস পরিস্থিতিতে খেটে খাওয়া দিন মজুর মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আবাবিল সোসাইটি। ১মে শুক্রবার জুমার নামাজের পর দৈনিক ইনকিলাবের নাসিরনগর উপজেলা সংবাদদাতার নিজ গ্রাম মাধবপুর উপজেলার শিমুলঘর প্রতিষ্ঠিত আবাবিল সোসাইটির মাধ্যমে ৫৮ টি পরিবারের মধ্যে প্রায় ৪০ হাজার টাকার ত্রাণ বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি লোকের কাছে সোসাইটির সদস্যদের মাধ্যমে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। এসময় সোসাইটির সভাপতি রাসেল লস্কর বলেন- আমরা প্রতি বছর রমজানের শেষদিকে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করি। কিন্তু এবার বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকেই সামর্থ্য অনুযায়ী চাল, ডাল সহ নিত্য প্রয়োজনী খাদ্য সামগ্রী পৌছে দিতে পেরেছি। ত্রাণ বিতরণ উপলক্ষে আমাদের আবাবিল সোসাইটির প্রতিটি সদস্য আর্থিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রম করেছে। আমাদের আবাবিল সোসাইটি বরাবরই অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করে এসেছি। আমি চাই এভাবে প্রতিটি এলাকায় যদি একটা স্বেচ্ছাসেবী সংগঠন হয় তবে দরিদ্র অসহায় মানুষের জন্য ভালো হবে। দৈনিক ইনকিলাবের নাসিরনগর উপজেলা সংবাদদাতা ও আবাবিল সোসাইটির কোষাধ্যক্ষ মোযযাম্মিল হক বলেন- সারাদেশে এই করোনা ভাইরাস মহামারীতে সামাজিক সংগঠন গুলোর মতো আমাদের আবাবিল সোসাইটি মানবতার কল্যানে এগিয়ে এসেছে সেজন্য আমরা সত্যি আনন্দিত। আমরা এই দ্বারাবাহিকতা যেন ধরে রাখতে পারি সকলের দোয়া কামনা করছি। ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, সোসাইটির সেক্রেটারি শাহ ইশতিয়াক রসূল দীপু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান, কাজী তাপস সহ সোসাইটির সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com