স্টাফ রিপোর্টার ॥ আগামী শনিবার হতে ৪ দিন আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে হবিগঞ্জ শহরে দৈনিক সর্বোচ্চ ৬৫০ টি করে টমটম চলবে। অটোরিক্সার চলাচলও থাকবে নিয়ন্ত্রিত। যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে ট্রাফিক পুলিশ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, টমটম শ্রমিক-মালিক নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মকর্তাগনের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা পরিচলনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। সভায় হবিগঞ্জ শহরের যানজট নিরসনের নানা পদক্ষেপ নেয়ার কথা আলোচনা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ন অতিরিক্ত ১০ জন ভলান্টিয়ার নিয়োগ করবে হবিগঞ্জ পৌরসভা।
আগামী শনিবার নাম্বার প্লেইট ১ থেকে ৬৫০ নাম্বার পর্যন্ত টমটম শহরে চলবে। পরদিন চলবে ৬৫১ নাম্বার হতে ১৩০০ নাম্বার পর্যন্ত। এভাবে পর্যায়ক্রমে ৪ দিন চলবে।