বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে পুলিশের পক্ষ থেকে করোনা পজিটিভ হওয়া ব্যক্তির বাসায় উপহার পাঠানো হয়

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৬৬৯ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে ২৪ এপ্রিল শুক্রবার ২৬ বছর বয়সী এক যুবকের শরীরে করোনা ভাইরাস এর পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।
এমন খবরে শ্রীমঙ্গলে পুরো উপজেলাজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করতে দেখা যায়। রিপোর্ট আসার সাথে সাথে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী ওই ব্যক্তির বাসায় পৌছায়।
ঘটনাস্থলে পৌছুলে ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্বাভাবিক দেখতে পান তারা। তখন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান হ্যান্ড মাইকের মাধ্যমে কাউকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানান। পাশাপাশি ওই বাসায় থাকা অন্যান্য ব্যক্তিদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
এদিকে ২৫ এপ্রিল শনিবার মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার) ওই ব্যক্তির বাসায় উপহার হিসাবে ইফতার সামগ্রী পাঠান। জেলা পুলিশ সুপারের পক্ষে এই ওই ব্যক্তির বাসায় উপহার গুলি পৌঁছে দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান। এসময় উনার সাথে ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত সোহেল রানা ও পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন। এবিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান জানান, জেলা পুলিশ সুপার ফারুক আহামেদ পিপিএম (বার) এর পাঠানো কিছু উপহার আমরা ওই ব্যক্তির বাসায় পৌছে দেই এবং ওই বাসেতে থাকা সবাইকে যেকোনো প্রয়োজনে তাদের ফোন করে জানানোর জন্য বলা হয়। তিনি আরো জানান, জেলা পুলিশের পক্ষ থেকে তাদের জন্য সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কাউকে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে ব্যক্তির করোনা প্রতিটি পাওয়া গেছে ওই ব্যক্তি এখন স্বাভাবিক আছেন। অল্প কিছুদিনের মধ্যে ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com