বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মানবতার কল্যাণে কাজ করছে হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অসহায়, হতদ্ররিদ্র ও মধ্যবিত্ত মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছেন সামাজিক সংগঠন দ্যা হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা।
সংগঠনের সভাপতি মোঃ লিজান খানের দিক নিদের্শনায় ও সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক শেখ রাব্বির উপস্থিতিতে সংগঠনের নেতৃবৃন্দ হবিগঞ্জ পৌর এলাকার শতাধিক ঘরে চাল, তৈল, ডাল, পেয়াজ, লবণ, ময়দা, আলু, সাবান পৌছে দেন।
মহামারী করোনা ভাইরাসের কারণে নিম্ন আয়ের অনেক মানুষ অনাহারে দিনযাপন করছে। কেউ চাকুরী হারিয়েছেন, দোকানপাট বন্ধ থাকায় পড়ছেন বিপদে। চরম বিপদে আছে শ্রমিক শ্রেণীর লোকজন। তাদের এই দুর্দিনে হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ এগিয়ে এসেছেন তাদের পাশে। সামর্থের সবটুকু দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন ওই সব শ্রেণীর মানুষকে। উপহার হিসাবে পৌছে দেয়া হচ্ছে ঘরে ঘরে।
উল্লেখ্য, দ্যা হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ সংগঠনের যাত্রার শুরুতেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। তার মধ্যে, সকল জাতীয় দিবস উৎযাপন, ঈদখাদ্য সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, পথশিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, বিভিন্ন প্রকার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, এতিম ও অসহায় শিশুদের নিয়ে ইফতার মাহফিল ও সচেতনতামুলক বিভিন্ন কর্মসূচী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com