বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ডিম বোঝাই ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৫৩১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ডিম বোঝাই ট্রাক চাপায় সাহেদ মিয়া (১২) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। সে উপজেলার হরিতলা গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে ড. মহিউদ্দিন উচ্চ বিদ্যালের সপ্তম শ্রেনির ছাত্র।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬ টার দিকে উপজেলার হরিতলা বাদশা কোম্পানির পাশে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর পরই ট্রাকটি পালানোর সময় ৩ কিঃমিঃ দূরে বাখরনগর নামক এসে উল্টে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহেদ মিয়া তার বাবার সাথে ঢাকা-সিলেট মহা সড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার পথে সিলেটগামি ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com