বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে এবার একজন করোনা সন্দেহভাজন সনাক্ত ঃ সিলেট প্রেরণ

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৭৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আরো একজন করোনা আক্রান্ত সন্দেহভাজন সনাক্ত করা হয়েছে। সোমবার বিকেলে আশংকাজনক অব¯’ায় তাকে সিলেট প্রেরণ করা হয়েছে। রোববার তিনি জ¦র, শ^াসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর আধুনিক হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হন। এর আগে নারায়নগঞ্জ থেকে আসা একজন ট্রাক চালক করোনা আক্রান্ত হয়ে সদর আধুনিক হাসপাতালে ভর্তি হন।
সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান জানান, তিনি একজন ট্রলি চালক। সন্দেহভাজন হিসেবে তাকে ভর্তি করা হয়। তার করোনার নমুনা পরিক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তবে এখনও ফলাফল আসেনি। তবে আশংকাজনক হওয়ায় তাকে সিলেট প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, ওই ট্রলি চালক বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকার গ্রামে বসবাস করছেন। কয়েকদিন ধরে তিনি জ¦র, শ^াসকষ্ট ও ডায়রিয়ায় ভোগছিলেন। গুরুতর অব¯’া তাকে রোববার সদর আধুনিক হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। সোমবার তার অব¯’ার অবনতি হলে আশংকাজনক অব¯’ায় সিলেটে প্রেরণ করা হয়।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, জেলা থেকে এখনও পর্যন্ত ২৮৩ জনের করোনা রোগের নমুনা প্রেরণ করা হয়েছে। এর মাঝে ১৫৪ জনের নমুনা সিলেটে প্রেরণ করা হয়। বাকিদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। সদর আধুনিক হাসপাতাল থেকে সংগ”হিত নমুনা ঢাকায় পাঠানো হয়। উপজেলা থেকে সংগ”হিত নমুনা সিলেট প্রেরণ করা হয়। হবিগঞ্জে এখনও পর্যন্ত একজন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। তিনি নারায়নগঞ্জ জেলার বাসিন্দা। পেশায় ট্রাক চালক।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, হবিগঞ্জ জেলায় এখন পয”ন্ত করোনায় ১ জন আক্রান্ত হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩৮ জন, আইসোলেশনে আছেন ৩ জন, হোম কোয়ারেন্টাইনে আছেন ১৪৬০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com