শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বন্ধ থাকবে জনসাধারণের চলাচল হবিগঞ্জে সব রাস্তা বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ১৪৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের প্রবেশদ্বার নিয়ন্ত্রিত ঘোষণা করা হয়েছে। এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের ট্রানজিট জাতীয় মহাসড়ক ব্যতিত জেলা এবং উপজেলার যেকোন সীমানা দিয়ে প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। এ সময়ের মধ্যে জেলার সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন এবং দিনরাতে জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরী পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে। আদেশে বলা হয়, দুপুর ২টার পর থেকে সকল মুদি দোকান, কাঁচা বাজার ও মাছ বাজার বন্ধ থাকবে। কেবল ফার্মেসী খোলা থাকবে। তবে কোন ঔষধ কোম্পানীর প্রতিনিধি বিকেল ৫টার পর ফার্মেসীতে ভিজিট করতে পারবেন না। এ আদেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com