বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দশ টাকা কেজির চাল হাতে দিয়ে লোকজনকে ঘরে থাকার আহবান জানালেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের কোন চিকিৎসা অথবা ভ্যাকসিন নেই। সেজন্য সতর্কতা এবং বুদ্ধিমত্তার মধ্য দিয়ে এর মোকাবিলা করতে হবে। সকলকেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। করোনার সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অন্যের সংস্পর্শ এড়িয়ে চলার বিকল্প নেই। এ সময় সবার ঘরে থাকাটাই নিরাপদ। বিপদকে সামনে রেখেও অনেকে নিয়ম মেনে চলাফেরা করছেন না। এই সংকটময় অবস্থায় সকলেরই উচিত সরকারি নির্দেশনা মেনে চলা।
বুধবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। কার্ডধারী অস্বচ্ছল মানুষদের হাতে চাল তুলে দিয়ে করোনা পরিস্থিতিতে সকলকে ঘরে থাকার আহবান জানান তিনি।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুস সালাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, সৈয়দ মঈনুল হক আরিফ, আওয়ামী লীগ নেতা সাহেব আলী ও শিবেন্দ্র চন্দ্র দেব শিবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলায় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল মাসে ১০ হাজার ৫শ’ কার্ডধারী লোক ১০ টাকা কেজি দরে চাল ক্রয় করতে পারছেন। কার্ডধারী উপকারভোগীদের ৩০ কেজি করে চাল দেয়া হয়। করোনা পরিস্থিতিতে এই চাল বিতরণ আরো এক মাস বর্ধিত করার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com