বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে পিস্তলের গুলি বের হয়ে এএসআই আহত

  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৬৩৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ক্রিকেট খেলায় বাধা দেয়ায় পুলিশ কে ধাওয়া করার সময় শাহিন মিয়া নামে এক এএসআই অসাবধানতা বসত পিস্তলের গুলি বের হয়ে আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার গোবিন্দ্রপুর স্কুলের খেলা মাঠ এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, ওইদিন দুপুরে গোবিন্দ্রপুর স্কুলের মাঠে এলাকার অর্ধশত যুবক ক্রিকেট খেলছিল। এলাকা থেকে এমন অভিযোগ পেয়ে কাশিমনগর পুলিশ ফাড়ির এএসআই শাহিন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে খেলার মাঠে যান, সেখানে গিয়ে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে খেলা বন্ধের কথা বলেন, এসময় কতিপয় ব্যক্তি পুলিশের সাথে তর্কে লিপ্ত হয়। পরে এএসআই শাহীন চলে আসার পথে একদল যুবক পুলিশকে ধাওয়া করে। এসময় অসাবধানতা বসত এএসআই শাহীনের সাথে থাকা পিস্তল থেকে একটি গুলি বের হলে তিনি বাম পায়ে আঘাত প্রাপ্ত হন। পরে শাহীন কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। স্বাস্থ্য কর্মকর্তা এএইচ এম ঈসতাক মানুন তিনি শংকা মুক্ত। খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, পরিদর্শক তদন্ত গোলাম দস্তগীর দ্রুত হাসপাতালে যান ও চিকিৎসার খবর নেন।
পুলিশের একটি সুত্র জানান, পিস্তল থেকে বের হওয়া গুলিটি কোন জায়গায় বাধা গ্রস্থ হয়েছে। যে কারণে এএসআই শাহীন কম আঘাত পেয়েছে। তবে অনেক রক্তকরণ হয়েছে। গুলির খোসা পিস্তলের ভিতরে আটকে ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, আমি একটি মামলার তদন্তে মাধবপুর ছিলাম। এএসআই শাহীন আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে ও চিকিৎসার খবর নিতে এসেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। এব্যাপারে মাধবপুর থানার পরির্দক তদন্ত গোলাম দস্তগীর জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন, ওসিসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com