বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে অসহায় দুইশত পরিবার ঘরে বসে পেল খাদ্য সামগ্রী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৬১৬ বা পড়া হয়েছে

আবুল হাসান ফায়েজ
হবিগঞ্জে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে শাহ্জীবাজারে “এসো ওদের পাশে দাঁড়াই ” নামে একটি দরিদ্র সাহায্যকারী সংগঠন। করোনার প্রাদুর্ভাবে খাদ্য কষ্টে ভোগা দুইশত হতদরিদ্র অসহায় পরিবারের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে।

করোনা ভাইরাসের শুরু থেকেই বিভিন্ন এলাকা ঘুরে সংগঠনটির সদস্যরা নিজেদের মধ্যে চাঁদা তুলে ঘরে পৌছে দিল খাদ্য সামগ্রী। তাদের চাঁদার টাকায়, চাল, ডাল, আলু, তেল, ও সাবান ক্রয় করে ২০০ শত হতদরিদ্র অসহায় পরিবার খুজে বের করে তাদের মধ্যে বিতরণ করে।এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সংগঠনের পক্ষে প্রচার পত্র বিলি ও এলাকায় মাইকিং করেছে।

সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম মিঠু জানান, করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারী রূপ নিয়েছে , এর থেকে বাদ যায়নি আমাদের দেশ। সরকার করোনাভাইরাস থেকে রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর ধারাবাহিকতায় লকডাউনে বাংলাদেশ। কেউ যেন অপ্রয়োজনে ঘর থেকে বাহির না হয় তা নিশ্চিত করতে মাঠে নেমেছে সেনাবাহিনী ,পুলিশ, বিডিয়ার সহ বিভিন্ন বাহিনী।এতে বিপাকে পড়েছে খেঠে খাওয়া সাধারণ মানুষ। তাই সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠন এরকম অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com