বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে পুলিশের অভিযানে ১৯কেজি গাঁজাসহ আটক ১

  • আপডেট টাইম রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৫৫৭ বা পড়া হয়েছে

রায়হান আহমেদ, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ১৯কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় অপর মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে।
শনিবার রাতে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাইল গ্রামের ফটিক মিয়া ঘরে থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম, শেখ আলী আজহার, এএসআই বাতেন সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফুল মিয়াকে আটক করেন।
এসময় অপর মাদক ব্যবসায়ী ফটিক মিয়া পালিয়ে যায়। তার ঘর তল্লাশি করে ২ বস্তায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ১লাখ ৯০হাজার টাকা।
আটককৃত মাদক ব্যবসায়ি ফুল মিয়া (৪০) উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের মৃত অনু মিয়ার ছেলে।
অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ফটিক মিয়ার ঘরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ১৯কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ওই ঘরে কয়েকজন মিলে গাঁজা প্যাকেট করছিল। চুনারুঘাট পুলিশের টিম ফুল মিয়াকে আটক করলেও ফটিক মিয়া পালিয়ে যায়। এছাড়াও ২জন পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com