বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দোকান অর্ধেক খোলা রেখে চলছে মিষ্টির ব্যবসা

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৬৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দোকান গুলোতে নভেল করোনাভাইরাস সতর্কতায় নেই প্রয়োজনীয় কোনো ব্যবস্থা। এরই মধ্যে দোকান অর্ধেক খোলা রেখে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মিষ্টির ব্যবসা। অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে মিষ্টির হাড়ি। এই মহামারীতে দোকান মালিক ও মিষ্টির কারিগরদের অসচেতনতা দেখে সুশীল সমাজে দেখা দিয়েছে মিশ্র-প্রতিক্রিয়া। মিষ্টির মান নিয়েও উঠছে নানা প্রশ্ন? এদিকে প্রশাসনের নির্দেশে বন্ধ রয়েছে সকল প্রকার দোকানপাট। শুধুমাত্র ফার্মেসী ও নিত্যপ্রয়োজনীয় দোকান গুলো কিছুটা খোলা রয়েছে। জনসমাগম এড়াতে ও সাধারণ জনগনকে সতর্ক করতে কাজ করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। শহরজুড়ে রয়েছে টহল অব্যাহত। প্রশাসনের চোখ ফাকি দিয়ে কিছু অসাধু মিষ্টি ব্যবসায়ীরা আড়ালে চালিয়ে যাচ্ছেন ব্যবসা। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে নবীগঞ্জ শহরের মধ্যবাজারে অবস্থিত হোটেল এন্ড রেস্টুরেন্ট খোলা রেখে ব্যবসা করতে দেখা যায়। এসময় দোকানের ম্যানেজার ও স্টাফদের মধ্যে কেউই মাস্ক পড়েননি। একত্রিত হয়ে আড্ডা দিতেও দেখা গেছে। পুলিশ বা প্রশাসনের লোক দেখলেই সাঁটার ফেলে দেয়া হয়। এব্যাপারে জানতে চাইলে অনুরাগ হোটেল কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কথা বলতে অনিহা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com