বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সবাই ঘরে থাকুন, কর্মহীনদের বাড়ি বাড়ি খাবার পৌছে দেবে সরকার ॥ এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সবাই ঘরে থাকুন, নিরাপদ জীবনযাপন করুন। নিজে পরিষ্কার থাকুন, অন্যকে পরিষ্কার থাকতে উৎসাহী করুন। অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে থাকুন করোনামুক্ত।
হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল শুক্রবার করোনা পরিস্থিতে শহরের বিভিন্ন স্থানে অস্বচ্ছল লোকদের মাঝে সরকারি সহায়তা বিতরণ এবং সচেতনতামূলক কর্মসূচিতে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীনদের পাশে থাকবেন ঘোষণা দিয়েছেন। সকল স্থানেই দফায় দফায় সরকারি সহায়তা পৌছে যাচ্ছে। হবিগঞ্জেও এর ব্যতিক্রম নয়। আবু জাহির বলেন, আমি ইতোমধ্যে মন্ত্রণালয়ে কথা বলেছি। হবিগঞ্জ-লাখাই ও শায়েস্তাগঞ্জের জন্য আরো বরাদ্দ আসবে। খাবারের অভাব হবে না ইনশাল্লাহ। সুতরাং সবাই ঘরে থাকুন, সরকার কর্মহীনদের পাশে থাকবে। তালিকা করে বাড়ি বাড়ি খাবার পৌছে দেয়া হবে।
তিনি জেলার বিদেশফেরতদের এবং একই সঙ্গে তাদের সংস্পর্শে যারা গেছেন তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতের আহ্বান জানান।
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মাঝে হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বর্তমান সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, কাউন্সিলর গৌতম রায়, জুনায়েদ মিয়া, বিটিভির জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, সময় টিভির জেলা প্রতিনিধি রাশেদ আহমদ খান, যমুনা টিভির হবিগঞ্জ প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, জিটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ নূর উদ্দিন, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com