বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি ॥ ফসলের ব্যাপক ক্ষতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৭২০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় উপর দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝড় ও শিলা বৃষ্টি বয়ে গেছে। এতে উপজেলার বিভিন্ন গ্রামে শতাধিক কাচা ঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। শিলা বৃষ্টিতে ইরি বোর ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। দুপুর আড়াইটার দিকে হঠাৎ প্রচন্ড ঝড় ও সাথে শিলা বৃষ্টি শুরু হয়। প্রায় আধা ঘন্টা ঝড় ও শিলা বৃষ্টি উপজেলা সদরসহ, আদাঐর, শাহজাহানপুর, বুল্লা, ছাতিয়াইন, জগদীশপুর সহ প্রতিটি ইউনিয়নে আঘাত আনে। এতে শতাধিক কাচা ঘর, ক্ষতি গ্রস্থ হয়। ঢাকা সিলেট মহাসড়কের পাশে ও বিভিন্ন গ্রামে শতশত গাছপালা ভেঙ্গে গেছে। ঝড়ে অনেক এলাকায় বিদ্যুতের তার ছিড়ে ও কুঠি পড়ে বিদ্যুৎ সরবাহ বন্ধ রয়েছে এ উপজেলায়। বিদ্যুৎ ব্যবস্থা চালু হতে ৮/৯ ঘন্টা লাগতে পারে বলে একটি সুত্র জানায়। মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাসুদুল ইসলাম জানান ঝড়ে ক্ষয় ক্ষতির ব্যপারে ইউনিয়ন পরিষদের চেয়াম্যানদের মা মাধ্যমে খবর নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com