বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৫৮৪ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে তাল মিলিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার দুপুরে নবীগঞ্জ বাজারের বিভিন্ন স্থান ঘুরেফিরে পরিদর্শন করেন সেনাবাহিনীর ৩৬০ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক সিদ্দিকী, ১৩ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সিও লেঃ কর্নেল মেহেদী আল মাহমুদ ও ৬৪ ইষ্ট বেঙ্গলের ক্যাপ্টেন ইমনসহকারে একদল সেনা সদস্য। এসময় সামাজিক দূরত্ব নিশ্চিত করে জনসাধারণকে নিজগৃহে অবস্থান করার জন্য আহবান জানান সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা। এর আগে একদল সেনা সদস্য শহরজুড়ে টহল জোরদার করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, সেনাবাহিনীর কমান্ডার গালিব ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com