বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

করোনার প্রভাবে মাধবপুরের ডেইরি ফার্মের ভবিষ্যত নিয়ে মালিকরা চিন্তিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৬৯৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ করোনার প্রভাবে মাধবপুর উপজেলার ডেইরি ফার্ম গুলোর ভবিষ্যত হুমকির মূখে পড়েছে। এনিয়ে ডেইরি মালিকরা চরম উদ্বেগ, উৎকন্ঠা ও হতাশার মধ্যে রয়েছে। স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসলে লোকসানের মূখে পড়ে অনেক ফার্ম বন্ধ হওয়ার আশংকা করছেন মালিকরা। মাধবপুর প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে উপজেলায় ছোট বড় ২১ টি ডেইরি ফার্ম রয়েছে। এতে কর্মরত আছে প্রায় দেড় শতাধিক মানুষ। আন্দিউড়া গ্রামের মেসার্স পিওর এন্ড অর্গানিক ডেইরি ফার্মের ব্যবস্থপনা পরিচালক মোঃ মোত্তাকিন চৌধুরী জানান তার খামারে বিদেশী জাতের উন্নত মানের ৩৫ টি সহ৭৪ টি গরু রয়েছে। খামার থেকে দৈনিক ৫শ লিটার দুধ সংগ্রহ হয়। দুধ মাধবপুর উপজেলার বিভিন্ন মিষ্টান্ন দোকানে সরবরাহ করা হত। বর্তমানে করোনা ভাইরাসের কারণে সরকার নির্ধারিত সময়ে দোকান পাঠ বন্ধ রাখে। মিষ্টান্ন দোকান ও বন্ধ থাকার কারণে ভেইরি ফার্মে উৎপাদিত দুধ দোকানে সরবরাহ করা যাচ্ছেনা। নাম মাত্র মুল্যে গ্রামের মানুষের মাঝে কিছু বিক্রি করা হলেও অধিকাংশ দুধ নষ্ট হচ্ছে। এতে প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে। এঅবস্থায় স্বাভাবিক অবস্থা ফিরে না আসলে বন্ধ হয়ে যাবে খামার। তিনি জানান, খামারে ৭ জন লোক কাজ করে। তাদের পারিশ্রমিক ও গরুর খাবার ক্রয় করতে গিয়ে দিশেহারা। মাধবপুর উপজেলার প্রতিটি খামারে এ অবস্থা। এতে করে উপজেলার ডেইরি খামারিদের মধ্যে চরম উৎকন্ঠা ও হতাশা বিরাজ করছে।
মাধবপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মজিবুর রহমান বলেন, করোনা ভাইরাস বিশ্বের সমস্যা হয়ে দাড়িয়েছে। খামারিরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। আমরা অবগত আছি, সুযোগ এলে তাদের ব্যাপারে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com