বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আউশকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক ফখরু মিয়া স্যার আর নেই

  • আপডেট টাইম সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৭৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ না ফেরার দেশে চলে গেলেন নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক, এলাকার কুর্শি গ্রামের কৃতি সন্তান ও আউশকান্দি হীরাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী যুক্তরাজ্য প্রবাসী মোঃ ফখরুল ইসলাম চৌধুরী (ফখরু মিয়া) স্যার (৮০)। সোমবার বাংলাদেশ সময় বেলা ৩টায় তিনি যুক্তরাজ্যের লন্ডন শহরে নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি….. রাজিউন।
তাঁর মৃত্যুর সংবাদে তাঁর জন্মস্থান নবীগঞ্জের কুর্শি গ্রাম সহ তাঁর সাবেক কর্মস্থল আউশকান্দি হীরাগঞ্জ বাজার ও আশপাশ এলাকায় পৌঁছালে সাবেক শিক্ষার্থী, বাজারের ব্যবসায়ী সহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার হলে অনেকেই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন রেখে গেছেন। বর্তমান পরিস্থিতিতে সব ধরনের বিমান প্লাইট বন্ধ থাকায় তাঁকে লন্ডনেই দাফন করা হবে বলে জানা গেছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) ও সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এম.এ মুনিম চৌধুরী বাবু, আউশকান্দি র,প,উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক, শিক্ষিকা, জনপ্রতিনিধি, প্রাক্তন ছাত্র/ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com