সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

করোনা ভাইরাস প্রতিরোধে চুনারুঘাটে সেনাবাহিনীর প্রচারাভিযান

  • আপডেট টাইম সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৬৬২ বা পড়া হয়েছে

রায়হান আহমেদ, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন সেনাবাহিনীর একটি টহলদল।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গণসচেতনতা তৈরির লক্ষ্যে দলটি এ প্রচারাভিযান চালান। নেতৃত্ব দেন, ক্যাপ্টেন মোঃ আসিফ ইকবাল।
দুপুর থেকে পৌর শহরের মাছ বাজার, উত্তর বাজার ও মধ্য বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রচারাভিযান চালানো হয়। এ সময় করোনাভাইরাস রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন পয়েন্টে মাইকিং করেন সেনা সদস্যরা। এছাড়াও জীবাণুনাশক স্প্রে ও বিভিন্ন দোকানের সামনে সঠিক দুরত্বে দাঁড়ানোর জন্য সার্কেল এঁকে দেন। ভাইরাসের ঝুঁকি এড়াতে জনসাধারণকে ঘরে থাকার অনুরোধ করেন তারা।
এ সময়ে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, নির্বাহী ম্যাজিস্ট্রিট শামছুদ্দিন মোহাম্মদ রেজা ও সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ।
ক্যাপ্টেন আসিফ ইকবাল জানান, “করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা ও সচেতন করতে আমরা সারাদেশের ন্যায় এমন অভিযান চালাচ্ছি। আমাদের দলটি শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও মাধবপুর এই তিনটি উপজেলায় প্রচারাভিযান চালাচ্ছে। এ ভাইরাস প্রতিরোধ করতে সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে হবে ও বাড়িতে অবস্থান করতে হবে। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com