বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে সহশ্রাধিক লোকের হাতে খাবার তুলে দিলেন আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৭১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ কর্মসূচিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।র

বিবার দুপুর থেকে রাত পর্যন্ত হবিগঞ্জ শহর, শহরতলী ও শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে সহশ্রাধিক লোকের হাতে খাবার তুলে দেন তিনি। এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ সালেক মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া প্রতিজনের প্যাকেট চাউল,সোয়াবিন তেল, ডাল ও আলুসহ কয়েক প্রকার খাদ্য সামগ্রী রয়েছে। এসব বিতরণকালে সংসদ সদস্য বলেন, সবাই ঘরে থাকুন,নিরাপদ জীবনযাপন করুন। নিজে পরিষ্কার থাকুন, অন্যকে পরিষ্কার থাকতে উৎসাহী করুন। অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে ভালো করে হাত ধুয়ে থাকুন করোনামুক্ত।
এর আগে গত কয়েকদিন ধরে সামাজিক দূরত্ব নিশ্চিতে হবিগঞ্জ সদর উপজেলা, শায়েস্তাগঞ্জ উপজেলা, হবিগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন স্থানে গ্রামে গ্রামে ক্যাম্পেইন করেছেন সংসদ সদস্য। এ সময় বিদেশফেরতদের এবং একই সঙ্গে তাদের সংস্পর্শে যারা গেছেন তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতেও সকলকে গুরুত্বের সাথে ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com