শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শহরে পিতা-মাতাকে নির্যাতন করায় পুত্রকে মাথা ন্যাড়া করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে পিতা-মাতাকে নির্যাতনের দায়ে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তার মাথাও ন্যাড়া করে দিয়েছে জনতা। গতকাল রাতে শহরের কালীবাড়ী সড়কে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ওই এলাকার সরকারী মহিলা কলেজের সাবেক প্রভাষক বকুল চন্দ্র দাশের পুত্র গৌতম চন্দ্র দাশ রনি প্রায়ই তার বাবা-মাকে নির্যাতন করত। গতকাল রাত প্রায় সাড়ে ৮ টার দিকে সে পিতা-মাতাকে মারধর শুরু করে। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যায়। এ সময় রনি আগতদের গালমন্দ শুরু করে। এ সময় ক্ষিপ্ত হয়ে উপস্থিত জনতা তাকে গণধোলাই ও মাথা ন্যাড়া করে পুলিশে সোপর্দ করে।
এলাকাবাসী জানান, রনি কারণে অকারণে দীর্ঘ বছর যাবত পিতা-মাতাকে নির্যাতন করে আসছে। প্রায় ১০/১২ বছর আগে তার এ নির্যাতন সহ্যকরতে না পেরে রনিকে পুলিশে ধরিয়ে দেয়া হয়। দীর্ঘ দিন হাজত বাসের পর ফিরে এসে পূনরায় সে এই কার্যকালাপ শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com