বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সচেতনতা কর্মসূচি অব্যাহত রেখেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস মোকাবেলায় গণসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রেখেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গেল তিন দিন ধরে হবিগঞ্জ সদর উপজেলা, শায়েস্তাগঞ্জ উপজেলা ও হবিগঞ্জ এবং শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন করেন তিনি।
এমপি আবু জাহির গ্রাম থেকে গ্রামে বাড়ি-বাড়ি গিয়ে অস্বচ্ছল মানুষদের হাতে মাস্ক তুলে দেয়ার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এলাকার জনগণকে।
গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলার রিচি, লোকড়া, ধল, কোর্ট স্টেশন, আনোয়ারপুর, বগলা বাজার, উমেদনগর ও ঘাটিয়াসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক ক্যাম্পেইন করেন তিনি।
এ সময় এমপি আবু জাহির বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশও রয়েছে ঝুঁকির মধ্যে। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে। করোনা ভাইরাস নামক এই প্রাণঘাতি সংক্রমণ থেকে রক্ষা করার মালিক সর্বশক্তিমান আল্লাহ। তবে আমাদের সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে।
এই ধরণের জাতীয় দুর্যোগে সকল ব্যবসায়ীকে অতিরক্ত মুনাফা আয় থেকে বিরত থাকতে হবে। দেশে পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ রয়েছে। সেজন্য অতিরিক্ত খাবার সংরক্ষণ থেকে যেন সাধারণ ভোক্তারা বিরত থাকেন সেই আহবানও জানান। আবু জাহির বলেন, সাম্প্রতিককালে বিদেশ ফেরত প্রবাসীদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com