বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ একটি করাতকল সিলগালা ১২ যানবাহনকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলার পৃথক তিনটি স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। গতকাল বুধবার অভিযানকালে চুনারুঘাটের একটি করাতকল সিলগালা ও একটি রেস্টুরেন্টকে ৪ হাজার এবং ঢাকা-সিলেট মহাসড়কে ১২টি যানবাহনকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল ইলামের নেতৃত্বে অভিযানকালে চুনারুঘাট শহরের মায়া রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা জরিমানা এবং কাগজপত্র ঠিক না থাকায পশ্চিম পাকুরিয়া গ্রামের সৈয়দ আমীর আলীর করাত কলকে সিলগালা করা হয়।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে ৭টি যানবাহনকে কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আরিফুল ইসলাম মহাসড়কের নতুন ব্রীজ এলাকায় ৫টি যানবাহনকে ২ হাজার টাকা জরিমানা করেন। উভয় অভিযানে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ অংশগ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com