বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে এএসপি পারভেজ আলমের সচেতনতামূলক প্রচারনা

  • আপডেট টাইম শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৬৮৩ বা পড়া হয়েছে

সনি চৌধুরী,নবীগঞ্জ থেকে ।। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতা বাড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিত করণে হবিগঞ্জের নবীগঞ্জে এবার কঠোর অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন।

গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মাস্ক না থাকায় যুবক ও বৃদ্ধ ব্যক্তিদের মাস্ক পড়িয়ে দেন। এ সময় সহকারী পুলিশ সুপার ইনাতগঞ্জ বাজারের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় তাদের কঠোর হুশিয়ারি দেন। এবং দ্রুত মূল্য তালিকা স্থাপনেরও নির্দেশ দেন। অভিযানে চালিয়ে মানুষকে ঘরে ফেরার আহবান জানিয়ে দ্রব্য মূল্যর দাম বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান এএসপি।

এসময় সড়কের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ইনাতগঞ্জ ফাঁড়ির পরিদর্শক সামছদ্দিন খাঁন,হবিগঞ্জ পুলিশ লাইন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফয়জুল হোসেন,ইনাতগঞ্জ আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক,সাধারন সম্পাদক মুজিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন,আওয়ামীলগ নেতা আন্দুল হাকিম, নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আশাহীদ আলী আশা,যুবলীগের সাধারন সম্পাদক জামাল আহমেদ সুমন, ব্যাবসায়ী নোমান আহমেদ, ছাত্রলীগের আহবায়ক রুবেল আহমেদ, আলী জাবেদ মান্না প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com