বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে অধিকমূল্যে চাল বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৬৬৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের বিভিন্ন বাজারে অধিকমূল্যে চাল বিক্রির অভিযোগে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট। গতকাল বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিদ্ধা তালুকদারের নেতৃত্বে মোবাইল কোর্ট উপজেলার মিরপুর, পুটিজুরী ও দিগাম্বর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মিরপুর বাজারের কাজল মিয়া, পুটিজুরী বাজারের মামুনুর রশীদ ও দিগাম্বর বাজারের রিপন মিয়ার মালিকাধীন মুদি দোকানে অধিকমূল্যে চাল বিক্রি ও সঠিক মূল্য তালিকা না থাকার কারণে ৩ প্রতিষ্ঠানকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজারে লোক সমাগম হ্রাসের লক্ষ্যে প্রচারণা চালান ইউএনও স্নিগ্ধা তালুকদার। এ সময় তিনি বলেন, আপনারা অযথা বাইরে ঘুরে বেড়াবেন না, বাজারে আড্ডা দেবেন না। আপনারা করোনা ভাইরাস প্রতিরোধে আমাদেরকে সাহায্য করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com