বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ শহরে যাত্রীদের রিক্সা ভাড়া দিতে হচ্ছে দ্বিগুন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক কামরুল হাসানের নির্দেশে গতকাল বুধবার সকাল থেকে হবিগঞ্জ শহরের বিভিন্ন দোকানপাট বন্ধ ছিলো। তবে দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন যেমন, মাইক্রোবাস, সিএনজি, ম্যাক্সি, টমটম সীমিত আকারে চলাচল করেছে। তবে রিকশা চলাচল করলেও দ্বিগুন ভাড়া দিতে হয় যাত্রীদের। দুপুর ১২টার পর থেকে শহরে রিকশা ছাড়া সকল যানবাহন বন্ধ ছিল। এদিকে রিকশা ভাড়া নিয়ে কয়েকজন যাত্রীদের সাথে চালকদের বাকবিতন্ডা হয়েছে। বিশেষ করে মহিলারা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েছেন। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত বুধবার রাতে মাইকিং করে জানানো হয় কাধে কাধ মিলে এক সাথে কেউ চলাচল করতে পারবে না। কমপক্ষে ৩ থেকে চার ফিট দুরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। এ ছাড়া খেটে খাওয়া মানুষদেরকে শনিবার থেকে খাদ্য সহায়তা কর্মসূচি চালু হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মুদি দোকান এবং ওষুধের দোকান ছাড়া সবকিছু বন্ধ থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com