মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে প্রকাশ্যে ঘুরছেন বিদেশ ফেরতরা ॥ তালিকা তৈরী চলছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিদেশ থেকে দেশে এসেছেন ২ হাজার ৬৪৯ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদের তালিকা ইতিমধ্যে জেলা স্বাস্থ্য বিভাগকে দেয়া হয়েছে। তাদের মাঝে হোম কোয়ারেন্টাইনে আছেন মাত্র ৩৩৮ জন। বাকিদের অনেকেই প্রকাশ্যে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি অনেকের স্বজনরাও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু রোববারই ১২১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এদিকে বিদেশ ফেরত প্রকাশ্যে ঘুরে বেড়ানোদের তালিকা তৈরীতে একযোগে কাজ করছে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবারের মধ্যে তালিকা সম্পূর্ণরূপে পাওয়া যাবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এ তালিকা গত ৩ মাসের মধ্যে যারা বিদেশ থেকে বাংলাদেশে এসে প্রবেশ করেছেন তাদের। এখন যাচাই বাছাই করা হচ্ছে। যারা সম্প্রতি এসেছেন তাদের তালিকা আলাদা করা হচ্ছে। তিনি বলেন, চিকিৎসকদের নিরাপত্তা সামগ্রীর মারাত্মক সংকট রয়েছে। চাহিদা চেয়ে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে আশ^স্থ করা হয়েছে শীঘ্রই তা পৌছে দেয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, বিদেশ ফেরতদের তালিকা তৈরীর কাজ চলছে। ইতিমধ্যে সাড়ে ৩শ’ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আশা করা যাচ্ছে বাকিদেরও সোমবারের মধ্যে হোম কোয়ারেন্টাইনে নেয়া সম্ভব হবে। যদি কেউ কোয়ারেন্টাইন না মানেন তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত ৩৩৮ জন বিদেশ ফেরত প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মাঝে আজমিরীগঞ্জে ১৭ জন, বাহুবলে ৭৬ জন, বানিয়াচংয়ে ৩২ জন, চুনারুঘাটে ৪৮ জন, সদর উপজেলায় ২৩ জন, লাখাইয়ে ২১ জন, মাধবপুরে ৬৯ জন ও নবীগঞ্জে ৫২ জন। তাদের মধ্যে কোয়ারেন্টাইনের মেয়াদ পূর্ণ হওয়ায় ১৩ জনকে ছাড়পত্র দেয়া হয়। রোববার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ১২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। তবে জেলায় বিদেশ থেকে এসেছেন ২ হাজার ৬৪৯ জন। বাকিদের হোম কোয়ারেন্টাইনে নেয়ার যাচাই বাছাই কাজ চলছে। এদিকে করোনা সচেতনতায় জেলাজুড়ে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে মাইকিং এবং লিফলেট বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com