মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আতঙ্ক নয়, সতর্কতার মধ্য দিয়ে করোনা মোকাবেলা করুণ-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলুন, ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিকসহ সবধরণের জনসমাগম এড়িয়ে চলুন। পাশাপাশি সাবান পানি দিয়ে নিয়মিত হাত ধুয়ার বিকল্প নেই। আতঙ্ক নয়, অত্যন্ত সতর্কতার সাথে এই সংকট মোকাবেলা করতে হবে। হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল সোমবার রাতে সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন।
তিনি বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশও রয়েছে ঝুঁকির মধ্যে। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে। করোনা ভাইরাস নামক এই প্রাণঘাতি সংক্রমণ থেকে রক্ষা করার মালিক সর্বশক্তিমান আল্লাহ। তবে আমাদের সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে।
এই ধরণের জাতীয় দুর্যোগে সকল ব্যবসায়ীকে অতিরিক্ত মুনাফা আয় থেকে বিরত থাকতে হবে। দেশে পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ রয়েছে। সেজন্য অতিরিক্ত খাবার সংরক্ষণ থেকে যেন সাধারণ ভোক্তারা বিরত থাকেন সেই আহবানও জানান। আবু জাহির বলেন, সাম্প্রতিককালে বিদেশ ফেরত প্রবাসীদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই ক্ষেত্রে যদি বিদেশ ফেরত কোন নাগরিক নির্দেশনা অমান্য করে অবাধে চলাফেরা করেন তাহলে প্রশাসনের নজরে আনতে হবে।
এর আগে গত শনিবার টিভিএন টেলিভিশনের এক টকশোতে ফোনে অংশ নিয়ে করোনা মোকাবেলায় দেশবাসীর প্রতি বিভিন্ন পরামর্শ দেন এমপি আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com