শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিভিন্ন এলাকা ঘুরে জনসাধারণকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৪৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস থেকে জনসাধারণকে দূরে রাখতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে জনসাধারণকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন হবিঞ্জ উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। প্রতিদিনের ন্যায় গতকাল হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর, পইল এবং লস্করপুর ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ঘুরে ঘুরে জনসাধারণকে সচেতন হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, সরকার এই ভাইরাস থেকে দেশের জনগণকে মুক্তি রাখতে সর্বাত্ত্ব চেষ্টা করে যাচ্ছে। তাই করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতাই আমাদের এই সংকট থেকে মুক্তি দিতে পারে। তিনি সকলকে সরকারী নিদের্শনা মেনে চলার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন, নিজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজ উদ্দিন, লস্করপুর ইউনিয়ােনর চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরু, পইল ইউনিয়নের মেম্বার শিবু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com