বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ॥ নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৭৬ হাজার টাকা জরিমানা আদায়

  • আপডেট টাইম রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৫৯৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বিভিন্ন জায়গা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও মূল্য তালিকা সংরক্ষণ না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের দুটি পৃথক টিম এসব জরিমানা আদায় করে। জানা যায়, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির খবরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে উপজেলার দিনারপুর পরগণার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার, দেবপাড়া বাজার, পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা সংরক্ষণ না থাকায় ব্যবসায়ীদের ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট যাতে না সৃষ্টি করা হয় এর জন্য কঠোর ভাবে নির্দেশনা দেয়া হয়।
অপর দিকে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন নেতৃত্বে উপজেলার ফার্মের বাজার, কাজীর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও মূল্য তালিকা সংরক্ষণ না থাকায় ব্যবসায়ীদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট যাতে না সৃষ্টি করা হয় এর জন্য কঠোর ভাবে নির্দেশনা দেয়া হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com