বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে হোম কোয়ারেন্টিন না মানায় প্রবাসীকে জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস রোড এলাকায় আবুল কাশেম (৩৭) নামে এক প্রবাসীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানাসহ মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।
তবে প্রত্যেক প্রবাসীকে দেশে আসার ১৪ দিন ঘর থেকে বের না হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। পুলিশ জানায়, ওই এলাকার ফাতেমালয় ভিলার বাসিন্দা নুরুল হকের পুত্র আবুল কাশেম তুরস্ক থেকে গতকাল শুক্রবার সকালে বাসায় আসেন। বাসায় এসে তিনি দোকানপাট ও বাজারে অবাধে ঘুরাফেরা শুরু করেন। বিষয়টি পুলিশের নজরে আসলে গতকাল রাত ৯টায় সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ তার বাসায় যান। বাসায় গিয়ে না পেয়ে তার পিতার মাধ্যমে কাশেমকে খবর দিয়ে আনা হয়। পরে তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হাসান রুবেলকে অবগত করলে তিনি এসে কাশেমকে বিদেশ থেকে এসে অবাধে ঘুরাফেরার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ১৪ দিনের ভিতরে ঘর থেকে বের হবে না মর্মে মুচলেকা রাখেন। তবে এই আদেশ সকলের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কেউ বিদেশ থেকে এসে ১৪ দিন ঘরে না থেকে অবাদে ঘুরাফেরা করেন তাহলে আইন ও নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com