বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চৌধুরী বাজারে অতিরিক্ত মূল্যে পেয়াজ বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৭৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং।
অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার জানান, করোনার দোহাই দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। অথচ বাজারে পর্যাপ্ত পরিমাণ জিনিসপত্র মজুদ রয়েছে। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে চৌধুরী বাজারের রকি স্টোরের মালিককে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়।
তিনি আরো জানান, দ্রব্যে কোনো ব্যবসায়ী অতিরিক্ত দাম নিলে অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে। অপর দিকে খোকন ভাই গতকাল দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে উমেদনগরে পাটের বস্তা ব্যবহার না করায় এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা ও চৌধুরী বাজারে পেয়াজ ও চালের মূল্য বেশী রাখায় দুই ব্যাবসায়ীকে আরো ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) সদর মাসফিকা হোসেন এই জরিমানা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com