বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

করোনা ভাইরাস প্রতিরোধে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে শহরে পুলিশের মহড়া

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস প্রতিরোধে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সদর থানা পুলিশ মোটর সাইকেলযোগে মহড়া দিয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা পিপিএম, বিপিএমের নির্দেশে সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ সদস্য থানা থেকে শহরের বিভিন্ন বাজার ও এলাকায় মোটরসাইকেলযোগে মহড়া দিয়ে লিফলেট বিতরণ করেন।
লিফলেটে উল্লেখ করা হয়, সর্দি, কাশি মানেই করোনা সংক্রমণ নয়, বাংলাদেশসহ বিশে^র বিভিন্ন দেশে আবহাওয়া পরিবর্তন হলে সাধারণ ফূয়ের প্রাদুর্ভাব দেখা যায়। করোনা ভাইরাসের সাথে অনেক ক্ষেত্রেই আমরা সাধারণ রোগকে মিলিয়ে ফেলি। আবার বিশ^স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত ৮০ শতাংশ রোগী চিকিৎসা ছাড়াই সুস্থ হন। করোনা ভাইরাসের লক্ষণ হল, জ¦র, সর্দি, কাশি, গলা, নাক ও শরীর ব্যাথা, নাক বন্ধ, শ^াসকষ্টসহ বিভিন্ন উপসর্গ। এটি হাচি, কাশি, থুথু, লালা, কোলাকুলি, করমর্দন, স্পর্শ করাসহ বিভিন্ন কারণে ছড়ায়। প্রতিরোধ ও করণীয় : হাত, মুখ-নাক সাবান দিয়ে ধোয়া, ময়লা আবর্জনা পুড়িয়ে ফেলা, বিভিন্ন সুইচ স্পর্শ করা, ফ্রিজের পানি না খাওয়া, আইসক্রীম সহ বিভিন্ন শাক সবজি, মাংস সিদ্ধ করে খেতে হবে। মহড়া শেষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নিত্য প্রয়োজনীয় জিনিস অতিরিক্ত দাম যাতে আদায় না করা হয় সেজন্য নির্দেশ প্রদান করেন সদর থানার ওসি। যদি কেউ এ আদেশ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com