বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে অষ্টেলিয়া প্রবাসীর বাড়ির গেটে স্ত্রীর অবস্থান করোনা ভাইরাস বিষয়ের ঘটনাটি গুজব

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৬৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরতলীর গয়াহরি গ্রামের ধীরেন্দ্র দেবের ছেলে অষ্ট্রেলিয়া প্রবাসী ধনঞ্জয় দেবের বাড়ীতে তার স্ত্রী অনুশ্রী দেব (২০) আসাকে কেন্দ্র করে গুজব ছড়ানো হয়েছে। এতে উৎসুক জনতা ওই বাড়ির সামনে ভীড় জমায়। কিন্তু বিষয়টি মুলত পারিবারিক কলহের জের। উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে বিষয়টি একটি গুজব বলে তিনি অভিহিত করেন।
জানা যায়, প্রায় এক বছর পূর্বে উপজেলার গয়াহরি গ্রামের ধীরেন্দ্র দেবের ছেলে ধনঞ্জয় দেবের সাথে একই উপজেলার বদরদী গ্রামের রথীন্দ্র দেবের মেয়ে অনুশ্রী দেবের বিয়ে হয়। বিয়ের পর ঐ দম্পতি অষ্ট্রেলিয়ায় ফাঁড়ি জমায়। গত ১৭ মার্চ তারা দেশে পৌছে ঢাকা হযরত শাহ জালাল বিমান বন্দরে এসে ধনঞ্জয় তার শ্বশুরকে জানায়, আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান, আমি তাকে নিয়ে সরসার করতে পারবো না। এতে রথীন্দ্র দেব তার মেয়ে অনুশ্রীকে নিয়ে চলে আসেন। গত ১৯ নভেম্বর বিকালে অনুশ্রী দেব তার স্বামীর বাসায় গেলে মূল ফটকে তালা থাকায় বাসার সামনে অবস্থান করেন। এতে উৎসুক জনতার ভীড় জমায়। পরে থানা পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিষয়টি শান্ত হয়। এ ব্যাপারে ধনঞ্জয় দেবের ভাই দীপক দেব জানায়, ধনঞ্জয় দেব ঢাকায় আত্মীয়ের বাসায় রয়েছে। বিষয়টি সমাধানের আশ্বাসে অনুশ্রী দেব তার পিত্রালয়ে ফিরে গেছে। নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান বলেন, করোনার ভাইরাসের গুজব সত্য নয়। বিষয়টি পারিবারিক কলহের জের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com