সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শায়েস্তাগঞ্জে প্রায় ৪০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৭৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভায় প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে ১৩ উন্নয়ন প্রকল্পর উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বুধবার বিকেলে উদ্বোধনী ফলক উন্মোচন শেষে মোনাজাত করা হয়। তবে বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করা করোনা ভাইরাস আতঙ্কের কারণে উদ্বোধনী অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়।
উদ্বোধনকালে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক সংক্ষিপ্ত বক্তৃতা করেন এমপি আবু জাহির। পাশাপাশি সকলকে সরকারি নির্দেশনা মেনে সতর্কতা অবলম্বনের পরামর্শও দেন তিনি।
উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হলো, দাউদনগর বাজার হতে পুরান বাজার পর্যন্ত বিটুমিনাস কারপেটিং রাস্তা, ড্রেন ফুটপাত, বিদ্যুতায়ন, ডিভাইডার কাজ, সাবাসপুর পৌর ঈদগাহ মাঠ উন্নয়ন, কুতুবেরচক ঈদগাহ হতে জামতলী মোড় মূখী রাস্তায় আর.সি.সি ড্রেন কাজের উন্নয়ন, শায়েস্তাগঞ্জ থানা হতে দাউদনগর বাজার মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তা, ড্রেন, ফুটপাত, বিদ্যুতায়ন কাজ, আলীগঞ্জ বাজার টিনশেড কিচেন মার্কেট, দাউদনগর বাজার টিনশেড কিচেন মার্কেট, পুরান বাজার টিনশেড কিচেন মার্কেট, পূর্ব লেঞ্জাপাড়া সড়ক ও জনপথ হইতে পশ্চিম লেঞ্জাপাড়া পর্যন্ত সড়ক, পূর্ব বড়চর বিসি রোড হইতে চিত্তরঞ্জন শীলের বাড়ি পর্যন্ত সড়ক, পূর্ব লেঞ্জাপাড়া সড়ক ও জনপথ হইতে আলাপুর পর্যন্ত সড়ক, পশ্চিম লেঞ্জাপাড়া সাবেক মেম্বার মরহুম তাজুল ইসলাম ফারুক সড়ক, দেউন্দি সড়ক হইতে পৌর শ্মাশান ঘাট হয়ে জগন্নাথপুর পর্যন্ত সড়ক, দেউন্দি সড়ক হইতে উত্তর মুখী পর্যন্ত ওপেন ড্রেন নির্মাণ।
উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আদিল জজ মিয়া, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, আব্দুল্লাহ সরদার, হাজী শফিকুল ইসলাম, ফজল উদ্দিন তালুকদার, কাউন্সিলর আব্দুল গফুর, জিতু আহমেদ মাখন, আছমা আক্তার, ইসহাক আলী সেবন, মোশাররফ হোসেন সাহেদ, মাসুদুর রহমান বাবু, ওসমান আলী মিনু, আবু আহমেদ ভেলু চৌধুরী, রাহেল মিয়া সরদার, টিএম আফজল, সাহেদ মিয়া, নেতা স্বপন, অপু, প্রসেনজিৎ দেব, রাসেল আহমেদ, বিলাল আহমেদ, শরিফ সুমন, জয়নাল সরদার, সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com