রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শচীন্দ্র কলেজে মুজিব জন্মশতবর্ষ পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৬১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শচীন্দ্র কলেজে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। গতকাল সকালে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে প্রথমেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। পরে জন্মদিনের কেক কাটা এবং বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশগ্রহণ করেন কলেজের ছাত্র/শিক্ষক কর্মচারীবৃন্দ। সরকারি নির্দেশনা মেনে সব ধরনের অনুষ্ঠান উদযাপন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রমোদ সাহাজী ও মুজিব জন্মশতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতির দিকনির্দেশনায় উক্ত অনুষ্ঠানে কলেজের সম্মানিত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
উল্লেখ্য, শচীন্দ্র কলেজ মুজিব জন্মশতবর্ষ পালন উপলক্ষে কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষকগন পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com