বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচং ও চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৪৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট ও বানিয়াচংয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলো, বানিয়াচঙ্গ উপজেলার পুকড়া গ্রামের অলি মিয়ার কন্যা সাজু আক্তার ও চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামের আবুল কাশেমের ছেলে নাইম আহমেদ। ওসি রঞ্জন কুমার জানান, সাজু আক্তার নামের ওই শিশুটি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী সিএনজি অটোরিকসা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন রায় জানান, সড়ক দুর্ঘটনায় আহত নাইম আহমেদ নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। কোথায় কীভাবে তিনি আহত হয়েছেন তা জানা যায়নি। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বলেন, কোনো সড়ক দুর্ঘটনার খবর এখনো পাইনি। তবে বিষয়টির খোঁজ নিচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com