বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

নবীগঞ্জের উমরপুরে ঠাকুর অনুকুল চন্দ্রের সৎসঙ্গ অধিবেশন অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৪৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের উমরপুর গ্রামে বিভুতি ভুষন পালের বাড়ীতে যৌথ উদ্যোগে গত শনিবার রাতে যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের বিশেষ সৎসঙ্গ অধিবেশন বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল, সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদ গ্রন্থাদি পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্টান ও প্রসাদ বিতরন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা সৎসঙ্গের সহ-সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজন, বিভুতি ভুষন পাল, বিধান পাল প্রমুখ। সংগীত পরিবেশন করেন, রাখাল চন্দ্র দাশ, ধ্রুপদী পাল, মাধুরী পাল। অনুষ্টানে উপস্থিত ছিলেন, নিরদ কর, উপজেলা সৎসঙ্গের যুগ্ম সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, রতিশ দাশ, শংকর গোপ, নিতেশ দাশ, নয়নমনি সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সবশেষে আনন্দবাজারে প্রসাদ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com