মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে জুয়ার আসরের পাহারাদার দুর্বৃত্তের হাতে খুন

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৫৮৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জুয়ার আসরের পাহারাদার দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। নিহতের নাম ইসমাইল হোসেন। তিনি তিনি নয়াপাড়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। গতকাল শুক্রবার দুপুরের দিকে নোয়াপাড়া রেললাইনের পাশ থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের মেয়ে নূরজাহান বলেন, নোয়াপাড়া রেললাইনের পূর্ব পাশে চা-বাগানের ভেতর প্রতি রাতেই জুয়া খেলা আসর বসাত স্থানীয় একটি জুয়ারি চক্র। তার পিতা জুয়ারিদের পাহারাদার হিসেবে কাজ করতেন। নিরাপদে জুয়া খেলার জন্য আশপাশ এলাকা পাহারা দিতেন তিনি। এর বিনিময়ে তিনি প্রতি রাতে ৫শত টাকা মজুরি পেতেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রতিদিনের ন্যায় তিনি ওই দায়িত্ব পালন করতে ঘর থেকে বের হন। কিন্তু পরদিন সকালে তার বাবার ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় রেললাইনের পাশে। তাদের অভিযোগ দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ইসমাইলকে হত্যা করে রেল লাইনের পাশে ফেলে রেখে চলে গেছে।
এদিকে খবর পেয়ে শুক্রবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। ইসমাইলের লাশ সুরতহাল প্রস্তুতকারী মাধবপুর থানার এস আই জহিরুল ইসলাম বলেন, তার সমস্ত শরীরেই বড় ধরনের জখমের চিহ্ন পাওয়া গেছে। তার পরিবারের অভিযোগ ইসমাইলকে দুর্বৃত্তরা হত্যা করেছে। মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন জানান, রেললাইনের পাশেই ইসমাইলের বসতি। কেউ হত্যা করে ফেলে গেছে। নাকি ট্রেনের থাক্কায় মারা গেছে পুলিশ এখন নিশ্চিত হতে পারেনি। তবে পরিবারের অভিযোগ সাপেক্ষে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com