বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে ৫ কোটি ১৭ লাখ টাকায় ৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ৫ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তিনটি রাস্তার উদ্বোধন, একটি বাজার উন্নয়ন ও দুইটি উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি। এগুলো হলো-স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে ৫২ লাখ টাকা শায়েস্তাগঞ্জের ব্যয়ে পশ্চিম নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন, ১৯ লাখ টাকা ব্যয়ে মেরামত হওয়া শায়েস্তাগঞ্জ দেউন্দি হয়ে ফরিদপুর নিশাপট রাস্তার উদ্বোধন, ১৩ লাখ টাকা ব্যয়ে মেরামত হওয়া শায়েস্তাগঞ্জ-দেউন্দি বাজার রাস্তার উদ্বোধন ও ২ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে পুরাই কলা বাজার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন। এছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ৮৬ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের গংগানগর উচ্চ বিদ্যালয়ের ভবন এবং একই পরিমান টাকা ব্যয়ে শায়েস্তাগঞ্জের মোজাহের উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পৃথক সুধী সমাবেশে বক্তব্য রাখেন এমপি আবু জাহির। এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ওবায়দুল বাশার, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদির জজ মিয়া, মাহবুবুর রহমান হিরোসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এছাড়াও সংশ্লিষ্ট বিভাগে দায়িত্বপ্রাপ্তরা ও শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
সমাবেশে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষার উন্নয়নে বিপ্লব ঘটিয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্তদের আন্তরিকভাবে কাজ করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অভিভাবক ও মা সমাবেশ আয়োজন এবং শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রতিদিন উপস্থিতি নিশ্চিতের নির্দেশনা দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com