বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে চা শ্রমিক হত্যাকান্ড জড়িত ৫ খুনি আটক

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের দুই চা শ্রমিক হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। গত দুই দিনের ব্যবধানে দুটি হত্যার ঘটনার সাথে জড়িত ৫ খুনিকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। জানা যায়, গত বছরের ২৩ মার্চ চুনারুঘাট লস্করপুর চা বাগানের অতিন্দ্র মুন্ডার ছেলে সুজন মুন্ডার (৩৪) গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্বার করা হয়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়। ময়না তদন্তে হত্যা জনিত মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন আসে। এ ব্যাপারে ১লা জানুয়ারি চুনারুঘাট থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা হয়। এ হত্যা মামলার সাথে জড়িত থাকার অভিযোগে সোমবার গভীর রাতে চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে লস্করপুর চা বাগানের জয় কান্ত সবরের পুত্র বিজয় সবর (২৪), সুশিল কালিন্দির পুত্র নিপেন কালিন্দি (২৩), ও রাম ধন চৌহানের পুত্র আপন চৌহান (২৬) আটক করে। মঙ্গলবার সকালে আটককৃতদের হবিগঞ্জ কারাগারে প্রেরণ করা হয় ।
এদিকে গত ২ মার্চ উপজেলার নালুয়া চা বাগানের দমদমিয়া লেক থেকে বিষু মুন্ডা (৫৫) এর লাশ উদ্ধার করে পুলিশ। সে নালুয়া চা বাগানের আলবিস মুন্ডার ছেলে। চুনারুঘাট থানা পুলিশ ৭ মার্চ নালুয়া চা বাগানে অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে বিষু খাড়িয়া (৫০) ও অনিল ঝড়া কালা (৩০) কে আটক করে। আটককৃতরা নালুয় চা বাগানের পশ্চিম টিলা ও বিলা টিলার বাসিন্দা। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক বলেন, দুই চা শ্রমিকদের হত্যা কান্ডের রহস্য উদঘাটন করতে চুনারুঘাট থানা পুলিশ সক্ষম হয়েছে। আটককৃত আসামীরা হবিগঞ্জ কোর্টে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com